সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী।
রাজ্যপালের সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ধর্না মঞ্চ থেকে জানিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল রাজভবনের তরফ থেকে একটি নোটিশ ইস্যু করা হয়েছে। সোমবার ইমেল করা হয়। জানা যায় রাজ্যপাল উত্তরবঙ্গে রয়েছেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে। গতকাল মেইল করেছেন আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় উনি দেখা করবেন আমাদের সাথে।
আগামীকাল সুব্রত বক্সির নেতৃত্বে তিনজন যাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ মজুমদার, মহুয়া মিত্র । তবে কলকাতায় এই ধরনা মঞ্চে এসে আপনাকে আমার সঙ্গে দেখা করতে হবে। আমার নেতৃত্ব বাংলার মানুষের এই ৫০ হাজার চিঠি এবং মূল ডেলিগেশন আপনার কাছে আমি জমা দেব। আগামীকাল আমাদের প্রতিনিধি দল দার্জিলিং এ গিয়ে রাজ্যপালকে বলবে আমাদের মূল ডেলিগেশন আপনার জন্য অপেক্ষা করছে।
আগামীকাল এই তিনজন প্রতিনিধি সকালে দলের তরফ থেকে ফ্লাইট ধরে দার্জিলিং যাবে আবার দার্জিলিং থেকে ফিরবে। আপনি যদি ভাবেন পুজো কাটিয়ে আসবো। সপ্তম অষ্টমীতে আমি একা বসে থাকব কাউকে থাকতে হবে না। অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আমাদের সমর্থন জানিয়েছেন। রাজ্যপালের কাছে প্রশ্ন কুড়ি লক্ষ মানুষ বাংলা থেকে মানরেগার কাজ করেছে কিনা আর যদি কাজ করে থাকে তাহলে তাদের মজুরী কিভাবে আটকে রেখেছে কেন্দ্র। রাজ্যপাল নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের কাছে এই দাবিগুলি চিঠি লিখে জানিয়ে প্রশ্নর উত্তর আমাদেরকে জানান।







