রাজনীতিরাজ্য

জল্পনায় ‘সিলমোহর’, প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ইস্তফা অধীরের

প্রদেশ কংগ্রেসে অধীর চৌধুরীর জমানায় এবার ‘দাঁড়ি’৷ প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর ইস্তফা দিয়েছেন, এমনটাই সূত্রের খবর।

উল্লেখ্য, চলতি বছরের লোকসভা নির্বাচনে বহরমপুরে নিজের গড়েই পরাজিত হন অধীর। এবার তারপরই প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন। তবে উক্ত প্রসঙ্গে বিশেষ মন্তব্য করেননি অধীর চৌধুরী।

প্রসঙ্গত, কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, খাড়্গে সভাপতি হওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটি অস্থায়ীভাবে কাজ চালাচ্ছে। তিনিও পশ্চিমবঙ্গে অস্থায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি, এমনটাই জানিয়েছেন অধীর।

অধীর চৌধুরীর উবাচ, ‘আমি তো এমনিতেই অস্থায়ী সভাপতি। অস্থায়ী সভাপতি হিসাবে আমি কাজ চালাচ্ছিলাম। খাড়গেজি দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বত্র তাই হয়েছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকেও জানিয়েছি। প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন, নাম চূড়ান্ত করবেন মল্লিকার্জুন খাড়্গে’ই।’ যদিও সূত্রের খবর, অধিকাংশ কংগ্রেস নেতা আবারও অধীর চৌধুরীকেই চেয়েছেন সভাপতি হিসাবে। তাহলে নয়া কমিটিতে এবার কী হতে চলেছে? নজর এখন সেদিকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.