নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের অনবদ্য ১৩৩ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় উইকেটের দারুণ জয় পেল কিউইরা। পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছে গেল তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে অভিষেকে ম্যাথিউ বৃটজকে ১৫০ রান করেও দলকে জেতাতে পারলেন না।
লাহোরে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা দ্রুত আউট হলেও বৃটজকে ও জেসন স্মিথ মিলে ৯৩ রানের জুটি গড়েন। তবে মিডল অর্ডারে ধীরগতির ব্যাটিং চাপ বাড়ায় প্রোটিয়াদের ওপর। বৃটজকের ধৈর্যশীল ইনিংসের পর শেষদিকে বোলারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩০৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
তবে জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না। উইল ইয়ং দ্রুত ফিরে গেলেও উইলিয়ামসন ও ডেভন কনওয়ে মিলে ১৮৭ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন। কনওয়ে ৯৭ রানে থামলেও উইলিয়ামসন ৭২ বলে শতক হাঁকিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষদিকে গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ৪৯তম ওভারে ম্যাচ শেষ করেন কিউই অধিনায়ক।
এ জয়ের ফলে পাকিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জন্য বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। পাঁচ ম্যাচে টানা হার তাদের আত্মবিশ্বাসের বড় ধাক্কা হয়ে উঠতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে।







