জেলা

হাড়োয়া গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যপরিসেবা নিয়ে ও স্বাস্থ্য আধিকারিকের পদত্যাগের দাবিতে হাসপাতালে পোস্টার

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া গ্রামীণ হাসপাতালে কয়েকদিন আগে, হাসপাতালে এক মহিলা রোগীকে শ্লীলতাহানির অভিযোগ উঠে।পুলিশের পক্ষ থেকে তদন্তে নেমে হাসপাতালের এক কর্মীকেও পুলিশ গ্রেপ্তার করে।এরপর দেখা যায়,আজ সকাল থেকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে বিভিন্ন জায়গায় পোস্টার। পোস্টারে লেখা আছে নিম্নমানের ঔষধ লেখা বন্ধ করতে হবে,মানুষের জীবন নিয়ে খেলা করা চলবে না।মহিলা রোগীকে কেন পুরুষ ওয়ার্ডে রাখা হবে,বি এম ওএইচ এর পদত্যাগ চাই।এমন নানান অভিযোগ লেখা পোস্টার হাড়োয়া গ্রামীণ হাসপাতাল চত্বরে দেখা যায়। ডি ওয়াই এফ ওয়াই এর উদ্যোগে এই পোস্টার মারা হয়েছে বলে দাবি করা হয়েছে ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.