মুখ্যমন্ত্রীর ৭১তম জন্মদিনে বিশেষ কর্মসূচী কাজল শেখের । বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেন ৭১ টি ডালি দিয়ে। পাশাপাশি কাটেন ৭১ টি কেক। বীরভূম জেলার সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে ধর্মীয় আচার ও সামাজিক কর্মসূচির মাধ্যমে পালিত হয় মুখ্যমন্ত্রীর জন্মদিনে। উল্লেখ্য এদিন কম্বলও বিতরণ করা হয় এলাকার প্রায় ১৮০০ জন দুস্থ মানুষের মধ্যে ।
কাজল শেখ এদিন বলেন , “আজ বাংলা বাঘিনীর জন্মদিন। উন্নয়নের মধ্যে সারা বাংলার মানুষকে হাঁটতে শিখিয়েছেন। সেই মায়ের জন্মদিন। তাই কঙ্কালীতলার পুরোহিতদের নিয়ে মায়ের দীর্ঘায়ু কামনা করলাম।”
সরকারি নথি অনুযায়ী , ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এই দিনেই সকল রাজনৈতিক নেতৃত্ব রা শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এদিন শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ।







