রাজ্য

ওপার বাংলা থেকে মুখ্যমন্ত্রীর জন্য এলো ৬০০ কেজি আম

নিজস্ব সংবাদদাতা: ওপার বাংলা থেকে উপহার এল রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে পদ্মাপারের আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৬০০ কেজিরও বেশি আম ওপার বাংলা থেকে সোমবার এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গে। সীমান্তের কাঁটাতার থাকলেও দুই বাংলার মনের টান এখনও রয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্কের কথাও কারও অজানা নয়। বিগত বছরগুলোতে এমন বহু নিদর্শন দেখা গিয়েছে। দুই বাংলার বন্ধুত্বকে আরও গভীর করতে মমতা ও হাসিনা দু’জনেরই একাধিক উদ্যোগ রয়েছে। আর এবার সেই বন্ধুত্বকে আরও মজবুত করে সৌজন্যের আম উপহার পাঠালেন হাসিনা। জানা যাচ্ছে, সোমবার দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে হাসিনার পাঠানো আম এসে পৌঁছেছে বাংলায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.