Uncategorizedবিনোদন

প্রকাশ্যে ‘থামা’ সিনেমার একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রের ‘ফার্স্ট লুক’

সম্প্রতি বক্স অফিসে ব্যাপকভাবে জায়গা করে নিয়েছে রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’। এই পরিস্থিতিতেই পর্দা কাঁপাতে তৈরি হচ্ছে রোমান্টিক-কমেডি প্রেক্ষাপট নিয়ে থামা সিনেমা। যেখানে দেখা যাবে একের পরে এক তাবোড় তাবোড় তারকাকে। এবার সেই সিনেমার শ্যুটিং চলাকালীন সামনে এলো নায়ক-নায়িকা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রদের প্রথম লুক।

‘ছাবা’ সিনেমায় অভিনয় করার পর থেকেই বলিউডে ভালোভাবে জায়গা করে নিয়েছেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা। তারপরেই তাকে বলিউডের বাদশা সালমান খানের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায়। এবার রোমান্টিক-কমেডি সিনেমা নিয়ে আসতে চলেছেন নায়িকা। এছাড়াও আলোক চরিত্র অর্থাৎ প্রধান চরিত্রে ধরা দেবেন আয়ুষ্মান খুরানা। উল্টোদিকে নায়িকা অর্থাৎ তারকা চরিত্রে দেখা যাবে নায়িকা রশ্মিকাকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্র অর্থাৎ ‘যক্ষসান’ চরিত্রে থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়াও বহু বিতর্কের পর হেরাফেরি ৩-তে কাজ করার পাশাপাশি থামা সিনেমায় ‘রাম গোপাল বাজাজ’ চরিত্রে জমিয়ে শ্যুটিং করছেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল।

প্রথম লোকে নায়কের আলো আঁধারে রহস্যমরা চরিত্র ফুটে উঠেছে। অন্যদিকে লম্বা চুল ও ভয়াবহ দৃষ্টিতে ভীতিময় চরিত্র স্পষ্ট করলেন নায়িকা। এমনকি রক্তচোষা ভ্যাম্পায়ার ভূমিকায় ধরা দিলেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি। তবে প্রথম লুকেই আতঙ্কের ছাপ তেলে নিজের চরিত্র নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন বর্ষিয়ান অভিনেতা। যা দেখে ব্যাপক উৎসাহী দর্শক মহল। বর্তমানে চুটিয়ে শ্যুটিং চলছে উটি-র ঘন জঙ্গলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.