বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা রজনীকান্ত তার মেয়ে ঐশ্বর্যা রজনীকান্তের পরিচালিত “লাল সালাম” ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। দীর্ঘদিন পর রজনীকান্তকে নতুন ভাবে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা।
গত বছরের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছিল “লাল সালাম”-এর শুটিং। ছবির প্রচার ঝলকেই প্রশংসা কুড়িয়ে নিয়েছে। রজনীকান্তের নাম জড়িয়ে থাকায় দর্শকদের মনে স্বাভাবিকভাবেই একটা উৎসাহ তৈরি হয়েছে। ১৬৩ মিনিটের এই ছবিতে রজনীকান্ত পর্দায় থাকবেন মাত্র ৩০-৪০ মিনিট।
মেয়ের সিনেমা হলেও পারিশ্রমিক নিয়ে কোনও আপস করেননি রজনীকান্ত। প্রতি মিনিট শুটিংয়ের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।







