সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তৃণমূলের একজন সক্রিয় সদস্য। প্রেমদিবসের প্ল্যান শেয়ার করে নেটপাড়ায় বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন তিনি।
১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজোও। বাঙালিদের কাছে এটা অনানুষ্ঠানিক ভ্যালেন্টাইনস ডে। সিঙ্গলরা এই দিনে আক্ষেপে ভরা মিম-পোস্ট শেয়ার করে থাকে।
সায়ন্তিকা একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, ঘন জঙ্গলে বসে আছে এক যুগল। তাদের পিছনে নীল-সাদা চপ্পল হাতে এক ব্যক্তি। সায়ন্তিকা লিখেছেন, “১৪ ফেব্রুয়ারি আমার প্ল্যান।”







