বিনোদনরাজ্য

প্রায় ৫ ঘন্টা পর ইডি দফতর সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে বের হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

প্রায় ৫ ঘন্টা পর ইডি দফতর সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে বের হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মূলত রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা তাকে দ্বিতীয় বারের জন্য তলব করেছিলেন।

জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন , ‘আমাকে যা যা জিজ্ঞাসা করা হয়েছে আমি তার পূর্ণ সহযোগিতা করেছি। একটা ডকুমেন্ট চেয়েছিলেন ওনারা সেই ডকুমেন্টস আমি দিয়ে দিয়েছি।

*বিপ্লব গোস্বামী, আইনজীবী, ঋতুপর্ণা সেনগুপ্ত* :- সিনেমা প্রডিউস করার জন্য টাকা নিয়েছিলেন সেই টাকা ফেরত দেওয়া হয়ে গেছে। তবে সেটা রেশন বন্টন দুর্নীতির কিনা আমরা জানিনা। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা নাকি সেটাও জানিনা। ইডিকে উনি পূর্ণ সহযোগিতা আজকে করেছেন। ফের তাঁকে আর তলব করা হয়নি। আর কোন ডকুমেন্টস চাওয়া হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.