দেশ

২০০০ টাকায় যৌনতা ‘লাইভ’, মুখে মুখোশ! হায়দরাবাদে ফাঁস ভয়ঙ্কর গোপন র‍্যাকেট

মাত্র ২০০০ টাকার বিনিময়ে নিজেরাই নিজেদের যৌন কর্মকাণ্ড লাইভ স্ট্রিম করতেন! আর তা সরাসরি পৌঁছে যেত অ্যাপে থাকা শতাধিক কাস্টমারের কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। হায়দরাবাদের অম্বরপেট এলাকার এক দম্পতি মোবাইল অ্যাপের মাধ্যমে ‘মুখে মুখোশ’ পরে চলত যৌন ভিডিওর সরাসরি সম্প্রচার। তবে শেষ রক্ষা হল না। পুলিশের ইস্ট জোন টাস্ক ফোর্সের হানা, তারপরই ফাঁস হল এই চাঞ্চল্যকর র‍্যাকেট।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি এক পেশাদার ক্যাব চালক (বয়স ৪১) এবং তাঁর স্ত্রী (বয়স ৩৭)। নিজেদের বাড়িতে পেশাদার ক্যামেরা, আলো, এবং লাইভ স্ট্রিমিং যন্ত্রপাতি বসিয়ে চালিয়ে যাচ্ছিলেন একেবারে সুপরিকল্পিতভাবে পর্ন ভিডিও বানানোর কারখানা। পুলিশের জেরায় তাঁরা স্বীকার করেছেন— ‘সহজ রোজগারের জন্যই এই পথে নেমেছিলাম।’

একটি লাইভ ভিডিওর মূল্য ধার্য ছিল ২০০০ টাকা। আর আগে থেকে রেকর্ড করা ভিডিও বিক্রি হত মাত্র ৫০০ টাকায়। তরুণ প্রজন্মকে টার্গেট করে চলত এই নীল ব্যবসা। মুখে মুখোশ থাকলেও, ভিডিওর গুণমান ছিল একেবারে ফিল্মি কায়দায়!

ঘটনার পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তদন্ত চলছে—এই দম্পতির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনা ফের প্রমাণ করল, অনলাইন পর্নোগ্রাফির অন্ধকার জগত ঠিক কতটা ছায়া ফেলছে সমাজে। প্রশ্ন উঠছে—সাইবার সিকিউরিটির কোথায় নিরাপত্তা, কোথায় মূল্যবোধ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.