ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি। ভারত যেন রাশিয়া থেকে তেল না কেনে তার জন্য শুল্ক চাপাচ্ছে আমেরিকা। অন্যদিকে রাশিয়ার প্রেসিডন্ট ভ্লাদিমির পুতিন ভারতে পৌঁছেই বললেন , “যদি আমেরিকার আমাদের কাছ থেকে জ্বালানি কেনার অধিকার থাকে, তাহলে ভারতকে কেন সেই অধিকার থেকে বঞ্চিত করা হবে? ”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বৃহস্পতিবার রাতে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যে ৭টায় ভারতে পা রাখার পরই মোদীর বাসভবনে পৌঁছালেন পুতিন । আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সঙ্গে বৈঠক রয়েছে প্রেসিডেন্টের। এরপর হায়দ্রাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও একটি বৈঠকে যোগ দেবেন ভ্লাদিমির পুতিনের।
একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, “আমেরিকা নিজেদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য পরমাণু জ্বালানি কেনে আমাদের থেকে। সেটাও তো জ্বালানি শক্তি। আমেরিকার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলিকে সচল রেখেছে ইউরেনিয়াম।” উল্লেখ্য, রাশিয়া হলো ইউরেনিয়ামের বৃহত্তম হাব। যার মধ্যে ২৫ শতাংশ ইউরেনিয়াম কেনে আমেরিকা। রেকর্ড বলছে, এই বছরে ১.২ বিলিয়নের ব্যবসা করেছে রাশিয়া।






