বিশ্ব

তেহরান জ্বলছে! ইরানের তেল ডিপোতে ইজরায়েলের হামলা, যুদ্ধের আঁচে কাঁপছে বিশ্ববাজার, সিঁদুরে মেঘ দেখছে ভারত

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আরও তীব্র। সময় যত এগোচ্ছে, সংকট ততই ঘনীভূত হচ্ছে। এবার ইরানের রাজধানী তেহরানের শাহরান তেল ডিপোতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজরায়েল। হামলার পর বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ লেখেন, “তেহরান জ্বলছে!” — ভিডিওতে দেখা যাচ্ছে শহরের আকাশে ঘন কালো ধোঁয়ার চাদর।

যদিও ইরান জানিয়েছে, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে এবং হামলাস্থলে জ্বালানির পরিমাণ ছিল সামান্য। তবে কয়েকদিন আগেই দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রেও বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। সেই ঘটনায় ভয়াবহ আগুন ও বিপুল ক্ষতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এই সংঘর্ষ শুধু মধ্যপ্রাচ্য নয়, আঁচ এসে পড়ছে ভারতের উপরও। বিশ্ববাজারে ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৬ ডলার বেড়ে পৌঁছেছে ৭৮ ডলারে। দুই দিনে দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ। বিশেষজ্ঞদের আশঙ্কা, সংঘাত অব্যাহত থাকলে এই দাম ১০০ থেকে ১২০ ডলার পর্যন্ত পৌঁছতে পারে।

সবচেয়ে চিন্তার বিষয়, ইরানের হুমকির জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হলে ভারতীয় তেল সরবরাহ ভয়াবহ ভাবে ব্যাহত হতে পারে। কারণ, ভারত যেসব অপরিশোধিত তেল আমদানি করে, তার প্রায় দুই-তৃতীয়াংশই আসে এই পথ দিয়ে।

যুদ্ধ যত দীর্ঘ হবে, ভারতের পকেটের বোঝাও ততই বাড়বে। আন্তর্জাতিক অস্থিরতায় তেল বাজারের দিকে এখন নজর গোটা দেশের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.