বিশ্ব

দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, গবেষণা রিপোর্টে তথ্য

সম্প্রতি একটি গবেষণা সংস্থার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ইসলাম ধর্ম এখন কেবল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ই নয়, বরং এটি সবচেয়ে দ্রুত প্রসরিত ধর্ম হিসেবেও চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে বিশ্বের মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ১৭০ কোটি। পরবর্তী এক দশকে এই সংখ্যা বেড়ে ২০২০ সালে পৌঁছেছে ২০০ কোটিতে। অর্থাৎ, মাত্র ১০ বছরের ব্যবধানে ৩০ কোটিরও বেশি মানুষের সংযোজন ঘটেছে এই ধর্মীয় গোষ্ঠীতে।

এই সময়ে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ছিল প্রায় ২১ শতাংশ, যেখানে অন্যান্য ধর্মগুলির সম্মিলিত গড় বৃদ্ধির হার ছিল মাত্র ১০ শতাংশ। ফলে বোঝা যাচ্ছে, ইসলামের বিস্তার বিশ্বজুড়ে অত্যন্ত দ্রুতগতিতে হচ্ছে।

হিন্দু জনসংখ্যার সামান্য পরিবর্তন
রিপোর্টে আরও জানানো হয়েছে, হিন্দু জনসংখ্যার ক্ষেত্রে এই সময়ে সামান্য হ্রাস লক্ষ্য করা গেছে। ২০১০ সালে বিশ্বে হিন্দুদের অংশীদারিত্ব ছিল মোট জনসংখ্যার ১৫ শতাংশ, যা ২০২০ সালে সামান্য কমে হয়েছে ১৪.৯ শতাংশ।

গবেষকদের অভিমত যে ব্যাপক সংখ্যাগত উপস্থিতি ভবিষ্যতে বৈশ্বিক সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক কাঠামোর উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

ভারতের ভবিষ্যৎ জনসংখ্যার পূর্বাভাস যে,
অন্য একটি বিশ্লেষণমূলক রিপোর্টে জানানো হয়েছে, ২০৫০ সালের মধ্যে ভারতের মোট জনসংখ্যা ১৬৬ কোটিতে পৌঁছাতে পারে। এই সময়ে হিন্দু জনসংখ্যা ১৩০ কোটির ঘরে পৌঁছালেও মুসলিম জনসংখ্যা বাড়তে বাড়তে ৩১ কোটির আশেপাশে হতে পারে।

এই তথ্যগুলো ভবিষ্যতের জনসংখ্যাগত চিত্র এবং ধর্মীয় ভারসাম্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে সাহায্য করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.