দেশ

ব্রেকিং: আকাশে মৃত্যুমিছিল! কেদারনাথের পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত কমপক্ষে ৭, এখনও উদ্ধারকাজ চলছে

আহমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আকাশপথে মর্মান্তিক বিপর্যয়। রবিবার ভোরে উত্তরাখণ্ডের কেদারনাথ যাত্রাপথে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। প্রাণ হারালেন কমপক্ষে ৭ জন যাত্রী। আর্য অ্যাভিয়েশনের হেলিকপ্টারটি গুপ্তকাশী থেকে কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু গৌরিকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি একটি ঘন জঙ্গলে সেটি ভেঙে পড়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, খারাপ আবহাওয়াই এই দুর্ঘটনার অন্যতম কারণ। দুর্গম পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টার ভেঙে পড়ায় দ্রুত উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে। তবুও উদ্ধারকারী দল, স্থানীয় প্রশাসন ও SDRF সদস্যরা ইতিমধ্যেই ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। হেলিকপ্টারে কতজন আরোহী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়, তবে পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন।

উত্তরাখণ্ডের এডিজি (আইন শৃঙ্খলা) ভি মুরুগেশন জানান, হেলিকপ্টারটি দেরাদুন থেকে কেদারনাথ যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। এরপর সিগন্যাল ট্র্যাক করে জানা যায়, সেটি গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়েছে।

এদিকে, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তও চলছে জোরকদমে। ইতিমধ্যে ১৯ জন নিহতের ডিএনএ রিপোর্ট মিলেছে, যার মধ্যে ১১টি মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিমান দুর্ঘটনায় মৃতদের সংখ্যা বেড়ে হয়েছে ২৪১ জন।

দু’টি পরপর ভয়াবহ দুর্ঘটনায় প্রশ্ন উঠছে আকাশপথের নিরাপত্তা ঘিরে। প্রশাসনের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হলেও, মানুষের মনে বাড়ছে আতঙ্ক। কেদারনাথ যাত্রা আপাতত প্রশ্নের মুখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.