বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের জেরে ২০১৪-র আগেই ভারতে এসে নাগরিকত্বের জন্য আবেদন করা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানসহ অন্যান্য সংখ্যালঘুদের SIR প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির দাবিতে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। এনজিওর এই আবেদন গ্রহণ করে আদালত কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব তলব করেছে।
প্রধান বিচারপতি সুর্যকান্ত ও বিচারপতি জয়মাল্যা বাগচির বেঞ্চ দাবি করেছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তাই আগামী ৯ই ডিসেম্বর এই মামলার বিস্তারিত শুনানি হবে। আদালতে আবেদনকারী পক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট করুণা নন্দী দাবি করেছেন, বহু সংখ্যালঘু পরিবার ধর্মীয় নিপীড়নের ভয়ে ভারতে আশ্রয় নিলেও তাঁদের নাগরিকত্ব আবেদন বছরের পর বছর ঝুলে রয়েছে। তাই স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, ২০১৪ সালের আগে যারা নাগরিকত্বের আবেদন করেছেন, তাঁদের নাম অন্তত প্রাথমিক ভাবে SIR তালিকায় অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। তবে CAA মূলত প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের সুরক্ষার লক্ষ্যেই আনা হয়েছিল।
পাশাপশি নন্দীর মতে, SIR–এ অন্তর্ভুক্তি হলে আবেদনকারীরা এই অনিশ্চয়তা থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে। অন্যদিকে পশ্চিমবঙ্গে SIR নিয়ে ক্রমশ চড়ছে বিতর্কের পারদ। রাজনৈতিক দলগুলির দাবি, প্রতিটি বাড়িতে ফর্ম বিতরণ, তথ্য যাচাই ও ডেটা এন্ট্রিতে গুরুতর ত্রুটি ধরা পরছে। যার ফলে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পরছে। আবেদনপত্রে স্পষ্ট উল্লেখ করা রয়েছে, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ভারতে হাজার হাজার সংখ্যালঘু পরিবারের নাগরিকত্ব এখন প্রশ্নের মুখে। করুণা নন্দী নির্বাচন কমিশনের কাছে যেই সব ভোটারের তালিকা প্রকাশেরও দাবি এসেছে, তাদের নাগরিকত্ব আবেদন এখনও নিষ্পত্তি হয়নি।
তলবে ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে। তিনি সুপ্রিম কোর্টের বাসুদেব দত্ত মামলার রায় উল্লেখ করে বলেন, একবার কোনও নাগরিক অধিকার প্রদান করা হলে তা বাতিল করা আইনসম্মত নয়। আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলার রায় SIR প্রক্রিয়া ও CAA বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী শুনালিতে ইঙ্গিত মিলবে ।







