রাজ্য

DA: আজই শেষ সময়! রাজ্য কি আদালতের নির্দেশ মানবে? রথের ছুটির দিনেই কি সুখবর?

আজ, শুক্রবার ২৭ জুন—শীর্ষ আদালতের নির্ধারিত সময়সীমার শেষ দিন। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ৬ সপ্তাহের সেই সময়সীমা আজই শেষ হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। ফলে প্রশ্ন উঠছে—তাহলে কি রাজ্য আদালতের নির্দেশ অমান্য করেই চলবে?

আজ রথযাত্রার সরকারি ছুটি। তবে সেই ছুটির দিনেই কি আসতে পারে বহু প্রতীক্ষিত বিজ্ঞপ্তি? একাধিক সূত্র বলছে, রাজ্য হয়তো শেষ মুহূর্তে কোনও ঘোষণা করতে পারে। আবার কিছু রিপোর্টের দাবি, রাজ্য হয়তো আরও সময় চাইতে পারে আদালতের কাছে। কিন্তু সেক্ষেত্রে আদালত অবমাননার অভিযোগ উঠতে পারে, যা প্রশাসনের জন্য হবে চরম অস্বস্তির।

সরকারি কর্মীদের তরফে স্পষ্ট বার্তা এসেছে—আজ বিজ্ঞপ্তি না এলে কাল থেকেই প্রশাসনের বিরুদ্ধে কঠোর আইনি পথে হাঁটা হবে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর তরফে জানানো হয়েছে, মুখ্যসচিব ও অর্থসচিবকে ই-মেল মারফত পাঠানো হবে আইনি নোটিস। তারপর যদি এখনও কোনও পদক্ষেপ না হয়, তাহলে সুপ্রিম কোর্টে অবমাননার মামলা দায়ের করা হবে।

বকেয়া ডিএ ইস্যু নিয়ে রাজ্য বনাম কর্মীদের এই সংঘাত ঠিক কোন পথে এগোয়, তা এখন লাখ টাকার প্রশ্ন। আজকের দিনটাই হয়তো নির্ধারণ করে দেবে পরবর্তী রাজনৈতিক ও প্রশাসনিক কৌশল। রাজ্যের দৃষ্টি এখন নবান্নর ঘরেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.