Uncategorized

ইডির নজরে এবার বীরভূমে তৃণমূলের রাজকীয় কার্যালয়

বিলাসবহুল তিন তলা বড়ো বিল্ডিং, প্রতিটি তলায় রয়েছে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। এছাড়াও নজরদারির জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা। না কোনো IT অফিস নয়, এটা হলো, বীরভূমে তৃণমূলের দলীয় কার্যালয়। যার উদ্বোধন করেছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি এখন জেল হেফাজতে। তবে এই দলীয় কার্যালয় তৈরি করতে এত টাকা এল কোথা থেকে সেই প্রশ্নই এবার তুললো ইডি।
বোলপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি শিবনাথ রায় (কাউন্সিলর)- সহ চার জনকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।

২০১৩ সালে রথযাত্রার দিন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এই বিলাসবহুল ভবন টির উদ্বোধন করেন। এই বিলাসবহুল বিল্ডিংয়ে আরামের সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে। শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াও দামী মার্বেল, ফলস সিলিং, চারিপাশে নজরদারি ক্যামেরা রয়েছে সর্বত্র। এছাড়াও ওই দলীয় কার্যালয়ে থাকা মা কালীর বিপুল অঙ্কের গয়নাও তদন্তকারীদের নজর এ রয়েছে। এই ভবনটির বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা। “এই ভবন টির আয়ের উৎস কি?” এর উত্তর এ অনুব্রত মণ্ডল জানান ২০১৩ সালে আমি এই বিল্ডিংটি ন্যায্য দামে কিনেছি, এটা চুরির টাকায় কেনা নয়।

সূত্র মারফত জানা গেছে এই ভবনটি প্রথম কেনা হয়েছিল তৃণমূল নেতা তথা পুর-প্রতিনিধি শিবনাথ রায় এবং বোলপুর পুরসভার তিন কর্মীর নামে। পরে ভবনটি হস্তান্তর হয় অনুব্রত মণ্ডলের তৈরি করে দেওয়া ট্রাস্টের নামে। সেই শিবনাথ রায়ই এখন ইডি এর নজরে। তিনি জানান ইডির সমস্ত রকম তদন্তে আমরা সাহায্য করবো, কিন্তু এত তাড়াতাড়ি আমাদের যাওয়া সম্ভব নয়।

এই ঘটনায় বোলপুরের বিজেপি সংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল মন্তব্য করেন, “অনুব্রতের অনুগামীরা কালো টাকার সঙ্গে যুক্ত আছেন। শুধু সময়ের অপেক্ষা। আরও বহুজনকে ডাকবে।

”অপরদিকে সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, “যা কালো টাকা বা যা বেআইনি সম্পদ, তার সবটা অনুব্রতর একা নয়, সবাই মিলেই করেছেন। সুতরাং সত্য উদ্ঘাটন করতে গেলে সকলকেই জিজ্ঞাসাবাদ করতে হবে।”

এইসবের উত্তরে তৃণমূল বলে, “বিরোধীরা মিথ্যা অপবাদ দিচ্ছে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.