রাজ্য

পঞ্চায়েত নির্বাচনের পরবর্তীতেই ছাত্রভোটের ইঙ্গিত, সরগরম রাজনীতি

তেইশ সালে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বৃদ্ধি পেল ভোটারের সংখ্যা। আসন্ন পঞ্চায়েত ভোটে ভোটার সংখ্যা এখন ৫,৬৬,৮৬,১১৯ জন। ভোটার আগে ছিল ৫,০৮,৩৫০০২ জন। ভোটার বেড়ে হল ৫৮,৫১,১১৭ জন। শতাংশের বিচারে বলতে গেলে ২০১৮ সালের তুলনায় এবছর পঞ্চায়েত নির্বাচনে ভোটারের সংখ্যা বাড়ল ১১ শতাংশ। গতকালই বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের একটি স্থগিতাদেশ রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও একাধিক আবেদন জানিয়েছেন তিনি। দফায় দফায় এই মামলার শুনানি হয়েছে।

অপরদিকে, ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করার দাবিতে সরব বিভিন্ন দলের ছাত্র সংগঠন। কিন্তু ছাত্রভোট দীর্ঘকাল ধরে বকেয়া পড়ে গেলেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইঙ্গিতে বোঝান, ছাত্র সংসদের নির্বাচন হবে পঞ্চায়েত নির্বাচনের পরবর্তীতেই। তবে মন্ত্রীর এই ইঙ্গিতের পরেও অবিলম্বে ছাত্রভোটের দাবিতে ১০ মার্চ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.