রাজ্য

দর্শকের চোখে সেরা পূজো চালু কলকাতা পুরসভার

দুর্গাপুজোর ঠাকুর দেখতে দেখতে এবার সেরা পুজো বেছে নিন। কলকাতার পুজো দেখতে আসা দর্শকদের জন্য এই উপহার কলকাতা পৌরসভার। অনলাইনে ভোট দিয়ে সেরা নির্বাচন করুন। পুরস্কারের ক্যাটাগরি দর্শকের চোখে সেরা।

আজ কলকাতা পুরসভার দুর্গাপুজোর প্রতিযোগিতা “কলকাতা শ্রী” -র আনুষ্ঠানিক উদ্বোধন হলো। কলকাতার সমস্ত পুজো কমিটি এই আবেদন করতে পারবেন প্রতিযোগিতার জন্য। দশটি ক্যাটাগরির সঙ্গে এবার যুক্ত হল “দর্শকের চোখে সেরা”। আজ থেকে ফর্ম দেওয়া শুরু কলকাতা পুরসভার সিংহ দুয়ারে। রবিবার ও ছুটির দিন ছাড়া ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১২ই অক্টোবর।

কলকাতা শ্রী-র আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফিরহাদ হাকিম। ছিলেন মেয়র পরিষদ দেবাশীস কুমার, স্বপন সমাদ্দার, সন্দীপ রঞ্জন বকশি ও মিতালী বন্দ্যোপাধ্যায়। ছিলেন অভিনেত্রী ঈশা সাহা। সিইএসসি কর্তৃপক্ষ সহ কলকাতা পৌরসভার আধিকারিকরা উপস্থিত ছিলেন।

অভিনেত্রী ঈশা সাহা বলেন, এই ধরনের প্রতিযোগিতা এবং সম্মানের সঙ্গে আর্থিক সাহায্য পুজো কমিটিগুলোকে উৎসাহিত করবে আরও ভালো পূজো করার জন্য। তিনি আরো বলেন, করোনার আবহ কাটিয়ে গত বছর থেকেই উৎসবে মেতেছে বাঙালি। এবার আরও অনেক খোলামেলা মনে পূজো দেখবে দর্শকেরা।

দর্শকদের এই খোলা মনে পুজো দেখে সেরা পুজো বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে কলকাতা পৌরসভা। কলকাতা পুরসভার ওয়েবসাইট http://www.kmcgov.in অনলাইনে ভোট দেওয়া যাবে সেরা পুজো বেছে নেওয়ার জন্য। দর্শকের চোখে সেরা এই ক্যাটেগরিতে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর রাত বারোটা পর্যন্ত ভোট দেওয়া যাবে। বিস্তারিত জানতে কলকাতা পুরসভার ৮২৭৪৯৮৩৮১৪ নাম্বারে যোগাযোগ করা যাবে।

এছাড়াও কলকাতা পুরসভার পক্ষ থেকে আর্থিক সাহায্যের সঙ্গে সঙ্গে সেরার সেরা পুজো। সেরা পুজো। সেরা প্রতিমা। সেরা শৈল্পক উৎকর্ষ। সেরা বিষয়। সেরা আলোকসজ্জা। সেরা পরিবেশ। সেরা সমাজ কল্যাণ পুজো। সেরা সম্ভাবনাময় পুজো। এবং মেয়র চয়েস গ্রুপে একাধিক পুরস্কার দেওয়া হবে। পুরস্কার সম্মানের সঙ্গে ট্রফি এবং আর্থিক সাহায্য দেওয়া হবে কলকাতা পৌরসভার পক্ষ থেকে।

কলকাতা পুরসভার প্রতিযোগীতা কলকাতা শ্রী র আবেদনপত্র পাওয়া যাবে কলকাতা পৌরসভার সিংহ দুয়ারে, আজ থেকে ১২ই অক্টোবর পর্যন্ত। রবিবার এবং ছুটির দিন বাদে রাত বারোটা থেকে চারটি পর্যন্ত এই ফর্ম দেওয়া হবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 12 ই অক্টোবর। ফর্মের জন্য কোন মূল্য নেই এবং প্রতিযোগিতায় প্রবেশ মূল্য নেই।

কলকাতা পুরসভার পক্ষ থেকে এবং কলকাতা পুলিশ, দমকল বিভাগ এবং কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন এর অনুমোদিত এবং নিয়ম মেনে যে পুজো করেন তাদেরকেই এই প্রতিযোগিতায় বেছে নেওয়া হবে। প্রতিযোগিতায় বাড়ি বা আবাসনের কোন পূজো অংশগ্রহণ করতে পারবেন না। কলকাতা পুরসভার পক্ষে এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী আগামী ১৬ই অক্টোবর থেকে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করবেন। তারাই বেছে নেবেন এবারে কলকাতা পুরসভার চোখে কোন পূজো সেরা কোন বিভাগে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.