গোপাল বিশ্বাস ঃ-নদীয়া- সংগঠনের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক দপ্তরে আবেদন জানিয়েও মেলেনি কোন সুরাহা, এমতাবস্থায় ২২শে সেপ্টেম্বর শুক্রবার রাজ্য জুড়ে পশ্চিম বঙ্গ ল” ক্লার্কস আ্যসোসিয়েশানের উদ্যোগে রাজ্য জুরে বিক্ষোভ, পথ অবরোধের ডাক দেয় সংগঠনের তরফে।
পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী শুক্রবার রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি নদীয়ার নবদ্বীপ সহ গোটা জেলা জুড়ে
বিভিন্ন আদালত চত্বরের সামনে বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ কর্মসূচী পালন করে
‘ল” ক্লার্ক আ্যাসোসিয়েশনের তরফে
সংগঠনের দাবী একদিকে রাজ্যের অধিকাংশ আদালতের ভগ্নদশা, নেই শৌচাগার, নেই বসার জায়গা, সবের জন্য অন্যদিকে দালাল চক্রে ভরে গিয়েছে আদালত চত্বর সহ ভূমিরাজস্ব্য অফিসও
এই ধরনের একাধিক দাবি দাবা নিয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ডাকে শুক্রবার নদীয়ার রানাঘাটের ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ সহ
নবদ্বীপ আদালতের সামনেও বিক্ষোভ করে ল” ক্লার্ক এসোসিয়েশনের কর্মীরা।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের একাধিক সমস্যার কথা তুলে ধরেছেন বিধিন্ন দপ্তরে কিন্তু আজ পর্যন্ত তার কোন সুরোহা হয়নি। এর আগেও একাধিক বার তারা আদালত চত্বরে কর্মবিরতি রেখে অবস্থান বিক্ষোভ করেছেন, তাতেও টনক নড়েনি উদ্ধতন কর্তৃপক্ষদের। অভিযোগ তাদের কর্মীদের সংখ্যাটা দিন দিন বাড়ছে কিন্তু পরি কাঠামো ঠিক নেই আদালতে। তারা বসে যে কাজ করবেন সেই ব্যবস্থা নেই, এছাড়াও নেই শৌচাগার।
অন্যদিকে গোটা আদালত চত্বরে ভরে গিয়েছে দালাল চক্রে, এভাবে বেশি দিন চলতে থাকলে আগামী দিন ভয়াবহ রূপ নেবে তাদের কর্মসংস্থানের।
পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে অসংখ্য মামলা পরিকাঠামো,সহ বিভিন্ন কারনে সমাধান বা সুরাহা হচ্ছে না দীর্ঘদিন, ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে,
তাই একাধিক বার জানিয়েও লাভ না হওয়ায় অবশেষে তারা এ দিনের বিক্ষোভ দেখাতে বাধ্য হন। তবে বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে বিক্ষোভকারীদের করা হুঁশিয়ারি, তাদের দীর্ঘদিনের এই সমস্যা গুলি যদি সমাধান না হয় তাহলে আগামী দিনে বড়সড়ো আন্দোলনের পথ বেছে নেবেন তারা।
এদিন নবদ্বীপ, রানাঘাটের পাশাপাশি নদীয়ার তেহট্ট কৃষ্ণনগর সহ কল্যাণীতেও একইভাবে প্রতিবাদে সরব হন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্মীরা।







