Uncategorizedঅফবিট

সকালে উঠেই দুধ চা খাচ্ছেন ? নিজের অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো !

দুধ চা ছাড়া অনেকেরই সকাল শুরু হয় না। বেশি করে দুধ দিয়ে চা না খেলে যেনো দিন ভালো ভাবে কাটতেই পারবে না, এমন ভাবনা অনেকের। কিন্তু এমন অভ্যাসের পিছনে যে ক্ষতি রয়েছে তা অনেকেই জানে না। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দুধ চা খেলে যে সব ক্ষতি হতে পারে সে গুলো হলো:

১.অনেকেই দুধ চায়ের সাথে আদা মিশিয়ে খেতে পছন্দ করে। কিন্তু এই অভ্যাসের জন্য পেটে ঘা জমতে পারে খুব সহজে। তার ফলে পেট ব্যথা ও হতে পারে।

২. চায়ের মধ্যে ট্যানিন থাকে। যখন চায়ের সাথে দুধ মিশে যায় তখন ট্যানিন আরো বেশি সক্রিয় হয়ে ওঠে। যার ফলে নানা রকমের দাগ ছোপ সৃষ্টি হয়। বিশেষ করে দাঁতের রঙ হলুদ হয়ে যায়।

৩. সকালে উঠে খালি পেটে দুধ চা খেলে পেপটিক আলসার হতে পারে।

৪. বেশি করে দুধ চা খেলে পেট ফেঁপে যেতে পারে। তার থেকেও সারা দিন অস্বস্তি হতে পারে।

৫. প্রতিদিন খালি পেটে দুধ চা খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে।

৬. দিনে বারবার দুধ চা খেলে ঘুমানোর সমস্যা দেখা দিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.