স্কুল চলাকালীন বজ্রপাতে অসুস্থ হয়ে পড়ে ১৩ জন ছাত্রী। ঘটনাটি ঘটেছে হরিপাল ব্লকের কলাছড়া হাই মাদ্রাসার একটি স্কুলে। আহতদের হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হুগলি জেলাজুড়ে বজ্রবিদ্যুত্ সহ ব্যাপক বৃষ্টি চলছিল।এদিন হরিপাল ব্লকের কলাছড়া হাই মাদ্রাসায় স্কুল চলাকালীন স্কুল চত্বরে হঠাৎ ভয়াবহ বজ্রপাত হয়।তার পাশেই একটি ঘরে বেশ কয়েকজন ছাত্রী ছিল।বজ্রপাতের প্রচণ্ড শব্দ ও আলোর ঝলকানিতে অসুস্থ হয়ে পড়ে প্রায় ১৩ জন ছাত্রী।বাকি পড়ুয়াদের চিত্কার চেঁচামেচিতে আতঙ্ক ছড়ায়।স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ তিনটি অ্যাম্বুলেন্স ডেকে ১৩ জন ছাত্রীকে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যয়।তাদের মধ্যে ১০ জনকে ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিয়ে দিয়েছে। খবর পেয়ে হাসপাতালে চলে আসেন ব্লক আধিকারিক সহ প্রশাসনিক কর্তারা।এই ভয়াবহ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরসহ গোটা এলাকায়।।






