Uncategorized

কখন শুরু হবে রোহিণী নক্ষত্র ? জন্মাষ্টমী পুজো কখন থেকে শুরু করবেন ? জানুন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা : আর কিছুদিনের অপেক্ষা। তারপরেই সারা বিশ্ব জুড়ে পালিত হবে কৃষ্ণের জন্মোত্‍সব অর্থাৎ জন্মাষ্টমী। ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে মথুরার কারাগারে দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন।শ্রী বিষ্ণু দ্বাপরে কৃষ্ণ অবতারে পৃথিবীতে এসেছিলেন।

এ বছর জন্মাষ্টমী তিথির বিস্তার ২ দিন ধরে, অর্থাৎ পঞ্জিকা অনুসারে ৬ ও ৭ সেপ্টেম্বর পড়েছে জন্মাষ্টমী তিথি। যার ফলে ভক্তদের মনে জন্মাষ্টমীর উপোস নিয়ে সংশয় তৈরি হবে যে কবে করা যাবে।

যখনই বিশ্বে ধর্ম সংকট শুরু হয়। তখনই ভগবান কোনো না কোনো অবতারে ধরাধামে জন্মগ্রহণ করেন। নিজের হাতে অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করেন।

ভাদ্র মাসের কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর (6 September 2023 ) বিকাল ৩টে ৩৭ মিনিটে। অষ্টমী তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর ( 7 September 2023 ) বিকেল ৪টে ১৪ মিনিটে।

পৌরাণিক কাহিনী অনুযায়ী রাত্রি বারোটায় রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। ৬ সেপ্টেম্বর গৃহস্থরা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। বৈষ্ণব সম্প্রদায়ের নিয়ম অনুসারে তাঁরা শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালন করছে আগামী ৭ সেপ্টেম্বর । যার জন্য বাংলার ঘরে ঘরে বালগোপালের পুজো চলে এই দিন।

যেহেতু জন্মাষ্টমীর পুজো রাতে হয়, তাই ৬ সেপ্টেম্বর তারিখটিই অনেকে বেছে নিচ্ছেন কৃষ্ণ জন্মাষ্টমী পালনের জন্য। জন্মাষ্টমী পুজোর শুভ ক্ষণের কথা যদি বলেন, তবে তা মাঝরাত ১২টা ২০ মিনিটে শুরু হবে। চলবে ১২টা ৪৮ মিনিট পর্যন্ত।

মধ্যরাতে পুজোর শুভক্ষণ শুরু হবে রাত ১২ টা ২০ তে। ইংরিজি মতে ৭ সেপ্টেম্বরই পড়ছে।
চন্দ্রোদয়ের মুহূর্ত শুরু ১০:৫৫ তে।

অষ্টমী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর দুপুর ৩ টে ৩৭ থেকে।
অষ্টমী তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর বিকেল ৪ টে ১৪ য়।
রোহিণী নক্ষত্রের সূচনা হবে ৬ সেপ্টেম্বর সকাল ৯ টা ২০ থেকে।
রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে ৭ সেপ্টেম্বর সকাল ১০.২৫ এ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.