পূর্ব বর্ধমান জেলার,কাটোয়া দুই ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত নন্দীগ্রামে অধ্যাপক তুহিন সামন্তের বাড়ি। দুই হাজার সাত সালে পঁচিশে ফেব্রুয়ারি কাটোয়া দুই ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত চাণ্ডুলীগ্ৰামে চাণ্ডুলী উচ্চ বিদ্যালয়ে নির্বাচন চলাকালীন সিপিএম নেতাদের অঙ্গুলিহেলনে কাটোয়া থানার তৎকালীন ওসি দেবজ্যোতি সাহা গুলি করে হত্যা করেন অধ্যাপক তুহিন সামন্ত কে বলে জানা গেছে।
কান্দির আইন কলেজের অধ্যাপক ছিলেন তুহিন সামন্ত। দুই হাজার আট সাল থেকে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী-র উদ্যোগে চাণ্ডুলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অধ্যাপক শহীদ তুহিন সামন্ত মৃত্যু দিবস পালন করা হয়। পঁচিশে ফেব্রুয়ারি রবিবার শহীদ অধ্যাপক তুহিন সামন্ত ১৭তম মৃত্যু দিবস উপলক্ষ্যে কাটোয়া দুই ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে পদযাত্রা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কাটোয়া বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পদযাত্রা করে চাণ্ডুলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আসেন।
শহীদ অধ্যাপক তুহিন সামন্ত মূর্তিতে মাল্যদান করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা,অধ্যাপক তুহিন সামন্তের স্ত্রী তথা কাটোয়া দুই পঞ্চায়েত সমিতির প্রাক্তণ সভানেত্রী নিষাদ সামন্ত,অধ্যাপক তুহিন সামন্তের পিতা শরদিন্দু সামন্ত,পুত্র ত্রিদিব সামন্ত,কাটোয়া দুই ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল,কাটোয়া দুই পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন,কাটোয়া দুই পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজীব চ্যাটার্জী,সহ তৃনমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। রক্তদান শিবিরে পয়ত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা যায় উদ্যোক্তাদের তরফে।







