জেলা

রামনবমী উপলক্ষে বীরভূমের ইলামবাজারে বর্ণাঢ্য মিছিল

রামনবমী উপলক্ষে বীরভূমের ইলামবাজারে বর্ণাঢ্য মিছিল দেখা গেল। বেশ কয়েক হাজার মানুষ পা মেলান এই মিছিলে। ইলামবাজার পুলিশের কড়া নিরাপত্তায় ইলামবাজারে এই মিছিল পরিক্রমা করে পুরো বাজারজুড়ে। তারপর ইলামবাজার হাই স্কুল ফুটবল ময়দানে এই মিছিল শেষ হয়। মুসলিম সম্প্রদায়ের রমজান মাস এবং এই রামনবমী এক সাম্প্রদায়িক সম্প্রতি মেল বন্ধনের এই মিছিল সুসম্পন্ন হয়। এমনই চিত্র ধরা পরল বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী অঞ্চলে জয়দেব কেন্দুলি পিঠস্থানে। রামনবমী উপলক্ষে প্রশাসনের নির্দেশমতো জয়দেব ও সুসম্পন্ন হয় রামনবমীর মিছিল। জাতিভেদকে উর্ধ্বে রেখে এই মিছিলে পা মেলান আবাল বৃদ্ধ বনিতা সকলেই। উগ্র হিন্দুত্ববাদ নয় সম্প্রীতির মেলবন্ধন বার্তা বহন করেছে এই মিছিল গুলি। দুবরাজপুরেও চিত্র দেখা গেছে তৃণমূল বিজেপি যৌথভাবে যদিও বীরভূমে মিছিল করেছেন কিন্তু ইলামবাজার ব্লকে বিজেপি সভাপতি সুখদেভ মন্ডল অন্য কথা বলছেন। তার প্রতিউত্তরের ইলামবাজার তৃণমূল ব্লক জেনারেল সেক্রেটারি দুলাল চন্দ্র রায় কি বললেন তা শুনবো আমরা—–==

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.