নিজস্ব সংবাদদাতা: শনিবার বিকেলে নবদ্বীপ থানা প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ২০২৩ এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপের পৌর পতি বিমান কৃষ্ণ সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ সহ নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারি সহ অনেকে।
নবদ্বীপ থানা সুত্রে জানা যায় এদিন মোট ৩১ জন ছাত্রছাত্রীদের এই বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।এদিন তাদের বিভিন্ন পাঠ্য বই,ব্যাগ,ফুল ও মিষ্টি তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদ্বীপের পৌর পতি বলেন,আমরা নবদ্বীপ বাসী । এই ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে আছি, এরাই একদিন বিভিন্ন ক্ষেত্রে ক্ষ্যাতি অর্জন করবে, আমাদের ও পরিবারের নাম উজ্জ্বল করবে।নবদ্বীপ থানার উদ্যোগে এ হেন ব্যাতিক্রমি উদয়োগে খুশি ছাত্র ছাত্রী সহ তাদের অভিভাবকেরাও।







