বিনোদন

৬১তম জন্মদিনে নতুন অবতারে এসে সবাইকে চমকে দিলেন প্রসেনজিৎ!

টলিউড ‘ইন্ডাস্ট্রি’তে তিনি হলেন ‘এভারগ্রিন’ নায়ক। ৩০শে সেপ্টেম্বর প্রসেনজিৎ ৬১ বছরে পা দিলেন তিনি। কিন্তু তাকে দেখলে কেউ বলবেন না যে তিনি ৬১বছর বয়সে পা দিয়েছেন, দেখে তাকে মনে হচ্ছে তিনি যেন সবে ৪০ অথবা ৪৫ পা দিয়েছেন। প্রসেনজিৎ তার অনুরাগীদের নতুন ছবির নতুন অবতারে চমকে দিয়েছেন।

প্রসেনজিত্‍ নিজেকে সম্পূর্ণ ফিট রাখার জন্য কঠোর ডায়েটের মধ্যে দিয়ে যান। সকাল থেকেই খাবারের উপর তার কঠোর নিয়ন্ত্রণ। তার খাদ্যতালিকায় রয়েছে ওটস, সুজি, নানা সবজি ও ফল। একেবারে বেকড মাছ খান। সারা দিন ধরে প্রচুর পরিমাণে জল খান। রাতে শুধু টক দই ও শশা খান। তিনি একে বারে বাইরের খাবার খান না। তার কাছে এটাই সুস্থ থাকার সেরা টিপস।

এবারের পুজোতে সৃজিত মুখোপাধ্য়ায়ের দশম অবতার মুক্তি পেতে চলেছে। ফের বাইশে শ্রাবণের পুলিশ অফিসারের মতো প্রবীরের চরিত্রে প্রসেনজিৎকে দেখা যাবে। তো মানে এই ছবি প্রচারের কাজে ব্যস্ত তিনি। এভারগ্রিন নায়ক এই সবের মধ্যে দিয়েও পরিবারের সঙ্গে জন্মদিনটা সেলিব্রেট করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.