বিনোদন

সাইকোলজিক্যাল থ্রিলার ‘বৃত্তরহস্য’ সিনেমার শ্যুটিং আরম্ভ, শ্যুটিংয়ের পরবর্তী গন্তব্য কোথায়?

২৫ সালের শুরু থেকেই টলিউড ইন্ডাস্ট্রিতে একটার পর একটা আসতে চলেছে অন্য সাধের সিনেমার চমক। ইতিমধ্যেই পোস্টার মুক্তি পেয়ে গেছে অ্যাকশন সিনেমা ‘ব্রহ্মার্জুনে’র । এছাড়াও বাংলা ইন্ডাস্ট্রিতে বর্তমানে হইচই চলছে ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’ সিনেমা নিয়ে। এই আবহাওয়ার মধ্যেই বড় পর্দা কাঁপাতে আসতে চলেছে সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা ‘বৃত্তরহস্য’। জোর কদমে চলছে শ্যুটিং। এবার শ্যুটিংয়ের পরের ডেস্টিনেশন কোথায়?

এখনকার দিনের দর্শক আগেকার মতো একঘেয়ে গল্প দেখতে একেবারেই পছন্দ করেনা। প্রত্যেকটি সিনেমার মধ্যেই তারা নতুনত্ব খুঁজে পাওয়ার চেষ্টা করে। তাই বর্তমানে সিনেমা নির্মাতারে ও নতুন ধরনের কোনো গল্প বা চিত্রনাট্য দিয়ে সিনেমা তৈরি করার চেষ্টা করে। এবার ২০২৫ সালের শেষে সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা ‘বৃত্তরহস্য’ আসতে চলেছে বড় পর্দায়। এই সিনেমা বড় পর্দা কাঁপাতে তাপসী রায়ের হাত ধোরে। এই সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমার মাধ্যমে পরিচালনায় ডেভিউ করবেন তাপসি রায়। এই সিনেমার শ্যুটিংয়ের প্রথম পার্ট হয়েছে উত্তরবঙ্গের মাটিতে। ইতিমধ্যেই শেষ হয়েছে সেখানকার শ্যুটিংয়ের সমস্ত কাজ। তবে এবার প্রশ্ন শুটিংয়ের জন্য পরবর্তী কোন গন্তব্যকে বেছে নিয়েছে পরিচালক?

গল্পটা গড়ে উঠেছে খানিকটা এরকম যে দীর্ঘ সময় ধরে স্বামীর অসুস্থ মায়ের যত্ন নেওয়ার পর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় নায়িকার। নায়িকার চরিত্রের নাম রিতা গাঙ্গুলী। তাই সেই বিচ্ছেদের পর দিল্লির একটি কলেজ অধ্যাপিকার কাজ শুরু করে। তারপর সেখানে কি হয় রিতার? এরপরই সেখানে গিয়ে কি কি হয় সেটা দিয়েই এগিয়ে যাবে পুরো সিনেমার এই গল্প। রিতা গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। এছাড়াও নায়িকার বিপরীতে প্রধান চরিত্র দেখা যাবে ওম সাহানিকে। পাশাপাশি এই সিনেমায় পর্দা কাঁপাতে দেখা যাবে ঈশাণ মজুমদার, অলিভিয়া সরকার, লাবনী সরকার সহ অন্যান্যদের। উত্তরবঙ্গে সমস্ত শ্যুটিংয়ের পর্ব মিটিয়ে ফেলা হয়েছে। তারপরেই কোমর বেঁধে ফের শ্যুটিংয়ে নেমে পরেছে শহর কলকাতার মাটিতেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.