অফবিট

দই তো গরমে সবাই খায়…, কিন্তু জানেন কি কিছু নিয়ম মেনে না খেলে বিপাকে পড়তে হতে পারে!

টক দই শরীরে ক্ষতিকর বর্জ্য জমতে দেয় না, টক দই শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হজম শক্তিও উন্নত করে। টক দই খেলে বাড়তি ওজন কমানোর সম্ভাবনা রয়েছে। তবে নিয়ম করে টক দই খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর অভ্যাস। কিন্তু স্বাস্থ্যকর হলেও টক দই খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি।

১. দই খাওয়ার যে নির্দিষ্ট নিয়ম আছে, তা অনেকেই জানেন না। পুষ্টিবিদদের মতে, রাতে টক দই না খাওয়াই উচিত। দই খাওয়ার সঠিক সময় হল সকাল এবং দুপুর। এই দুই সময় টক দই খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।

২. গরমে অনেকেই রোজ টক দই খাচ্ছেন। তা নিয়ে কোনও সমস্যা নেই। তবে পরিমাণে বেশি না খাওয়াই শ্রেয়। আগে থেকেই হজমের গোলমাল থেকে থাকলে বেশি দই খেলে সমস্যা বা়ড়তে পারে। তাই পরিমাণে রাশ টানা জরুরি।

৩. দই শরীরের জন্য ভাল। তবে এক দিন অন্তর এক দিন টক দই খাওয়াটাই ঠিক। তবে রোজ দই খাওয়ার অভ্যাস থাকলে শুধু দই না খেয়ে, দইয়ের মধ্যে কখনও কখনও মিশিয়ে নিতে পারেন আখরোট, কাজু কিংবা কিশমিশ। তা হলে সুফল পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.