অফবিট

আঁচিল থেকে চিরতরে মুক্তি দেবে কচি আমপাতা! জানুন এর ব্যবহার

আঁচিল আকারে ছোট, এক ধরণের বিনাইন টিউমার(যে সব টিউমার ক্যানসার সৃষ্টি করে না তাদের বিনাইন টিউমার বলা হয়। অর্থাৎ, এই টিউমার গুলো আশেপাশের টিস্যুকে আক্রমণ করে না বা ছড়ায় না) আঁচিলকে ননক্যানসারাস বলা হয়।

আঁচিল হওয়ার প্রবনতার দিকে নারী-পুরুষ উভয়েই সমানে সমান। তবে, বয়স বৃদ্ধির সাথে সাথে আঁচিল হওয়ার হারও বেড়ে যায়, যেমনঃ মধ্যবয়সের পর আঁচিল হওয়ার প্রবণতা বেশি।

আঁচিল শরীরের যেকোনো জায়গায় হতে পারে, তবে সবচেয়ে বেশি দেখা যায় ঘাড়ে, বগলে, কুঁচকিতে, বুকের উপরের দিকে ( নারীদের ক্ষেত্রে স্তনের নিচে)। এগুলো চোখের পাতায় এমনকি নিতম্বের ভাঁজেও হতে পারে। আপনার শরীরে আঁচিল একটা, দুইটা বা অনেকগুলো একসাথে হতে পারে।

আপনারা একটু খেয়াল করলেই দেখবেন, শরীরের ভাঁজে ভাঁজে অর্থাৎ যেখানে ত্বকে-ত্বকে অথবা কাপড়ের মাধ্যমে চামড়ায় ঘর্ষণ সৃষ্টি হয়, সে সব স্থানেই আঁচিল জন্মাতে দেখা যায়।

যে সব মানুষের ওজন তুলনামূলক ভাবে বেশি এবং যারা স্থুলকায় তাদের আঁচিল হওয়ার হারও অনেক বেশি, কারণ তাদের শরীরের ভাঁজের সংখ্যাও বেশি।

অনেকে মনে করেন, আঁচিল প্রাকৃতিকভাবে শরীরে হয়ে থাকে কিন্তু এই ধারণা ভুল। মুখে আঁচিল হলে সমস্যার শেষ থাকে না। আঁচিল নিরাময়ে আমপাতা খুব কার্যকরী। আয়ুর্বেদ শাস্ত্রে আমপাতার অনেক উপকারিতার কথা বলা হয়েছে।

আম সবারই খুব পছন্দের ফল। তাছাড়া আম স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। তবে শুধু আমই নয়, এর পাতাও বেশ উপকারী। আয়ুর্বেদ শাস্ত্রে আমপাতার উপকারিতার কথা বলা আছে। আমপাতায় রয়েছে ভিটামিন, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ উপাদান।

এতে রয়েছে ভিটামিন, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ উপাদান। আঁচিল নিরাময়ে আমপাতা খুব কার্যকরী। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে এই পাতা ব্যবহারের ফলে আঁচিল নিরাময় সম্ভব-

প্রথমে কিছু কচি আমপাতা পুড়িয়ে কালো করে নিন। এবার এই পোড়া আমপাতাগুলো গুঁড়া করে নিন। তারপর আম পাতায়  সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার এই মিশ্রণটি আঁচিলে লাগান। দেখবেন খুব দ্রুত আঁচিল সেরে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.