সঠিক যত্ন না পেলে অল্প বয়সেই মুখে বার্ধক্যের ছাপ পড়ে। যেটা খুবই বিরক্তিকর। তবে ডাক্তারি মতে, খাদ্যতালিকায় এই কয়েকটি ফল যোগ করতে পারলে চল্লিশে কেন ষাটেও যৌবন ধরে রাখতে পারবেন । পাশাপাশি ত্বক ও চুল সতেজ আর উজ্জ্বল থাকবে।
বেদানা:
ত্বকে থাকা কোলাজেন ত্বককে টানটান রাখে। তবে শরীরে উৎপন্ন ফ্রি রেডিক্যালস কোলাজেনকে নষ্ট করে দেয়। ফলে ত্বক কুচকে যায় এবং রিঙ্কল ও ফাইনলাইনস চোখে পড়ে। এই সমস্যায় বেদনার রস খুব কার্যকরী। এর রস ফ্রি রেডিক্যালস গুলোকে নষ্ট করে দেয়। পাশাপাশি কোলাজেনকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে।
বাদাম:
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে বিভিন্ন খনিজ মৌলের পরিমাণও কমতে থাকে। এটাও কিন্তু চোখে মুখে বার্ধক্যের ছাপ ফুটে ওঠার অন্যতম কারণ। বাদামের মধ্যে আমন্ড আর আখরোট শরীরে প্রয়োজনীয় খনিজ মৌলের ঘাটতি দূর করে। তাই নিয়মিত সকালে খালি পেটে বাদাম খাওয়া উচিত।
আনারস:
ত্বকে থাকা কোলাজেন তৈরি হতে প্রয়োজন পর্যাপ্ত অ্যামিনো অ্যাসিড। কিন্তু চল্লিশের কোটা পাড় করতে না করতেই শরীর থেকে এই অ্যাসিডের পরিমাণ কমে আসে। আনারসে আছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ। যেটা অ্যামিনো অ্যাসিড তৈরিতে সাহায্য করে। তাই ডায়েট থেকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না আনারসকে।







