খেলাধুলা

সপ্তমীতে ম্যাচ ইস্টবেঙ্গল -এর, লক্ষ্মী পূজোতে ডার্বি! কি করবে ফুটবল প্রেমী বাঙালি

বাঙালি সংস্কৃতিকে আগ্ৰহ্য করলেন আমাদেরই ফুটবল খেলোয়াড়রা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ও কোন ক্ষমতা নেই এখন। পুতুলের মতো বসে আছেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। আসলে তারা আটকে রয়েছেন’ ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট অথোরিটির’ কাছে। ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট অথোরিটির চালান রিলায়েন্স। তাঁরা সবাই নীতা আম্বানির কোম্পানির কর্মকর্তা। আম্বানি যা বলে কর্মকর্তারা ঠিক সেই রকমভাবে কাজ করে। এইবার শারদোৎসবের মধ্যে দিয়ে বিশ্বকাপ চলবে। আইসিসি এই সূচনাটি অনেক আগেই তৈরী করে রেখেছে। আর পূজোর চারটি দিন একটাও খেলা নেই ইডেনে। কারণ দূর্গাপূজার সময় এক পুলিশের সমস্যা ও পূজোর জন্য বেশি কেউ খেলা দেখতে আসবে না। সেই সব কিছু মাথায় রেখে আইসিসির তরফ থেকে তাদের খেলার সূচিতে একটু বদলি হয়েছে। কিন্তু আই এস এলের কোন বদলি দেখা যাচ্ছে না, কারণ আই এস এলে দেখা যাচ্ছে ২১শে অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিন ইস্টবেঙ্গলের অপর শিবিরে থাকছে এফ সি গোয়া। খেলাটি অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

ডুরান্ড কাপের ডার্বিতে আট থেকে আশি সবাই নেমেছিল যুবভারতীতে। এত ভক্ত দেখে বিদেশী চ্যানেল থেকে আসা কর্মীরা অবাক হয়ে যায়। এই উচ্ছাসকে শেষ করে দিতে শুরু করে আই এস এলের আয়োজনকারীরা। আয়োজনকারীরা বাঙালীর শ্রেষ্ঠ পূজোর দিনে খেলা দিয়ে ভক্তদের আবেগে ব্যাথা দিয়েছে ও কলকাতা সহ সারা বাংলা এই চার দিন ও লক্ষী পূজোর দিন অবধি পূজোয় মেতে থাকে। সেই বাঙালী এখন পূজোর আবেগে মত্ত থাকবে নাকি ফুটবলের আবেগে ছুটবে যুবভারতীতে। এই নিয়ে জবাব চওয়া হলে কর্তারা বলেন ব্রডকাস্টিংয়ের সুবিধার্থেই এই সময়ে খেলা দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.