রাজনীতির মাঠে ভোট আসুক বা না আসুক, কংগ্রেসের ‘ফটোশপ’ আর ‘এআই’ প্রেম কিন্তু খবরের শিরোনামে চলেই আসে! এবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী ইন্ডিয়া (INDIA) জোটের মহাগর্জন সভায় ভিড় দেখাতে গিয়ে এমনই এক ডিজিটাল কেলেঙ্কারি ঘটিয়ে বসল হাত শিবির। মাঠে পর্যাপ্ত মানুষ জড়ো করতে না পেরে কংগ্রেস নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই-জেনারেটেড’ (AI-generated) নকল ছবির আশ্রয় নিয়েছে, এমনটাই দাবি তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
সোশ্যাল মিডিয়া এক্স-এ (X) কংগ্রেসের এই ‘ডিজিটাল কারসাজি’ নিয়ে চরম মকারি করে রিজিজু লিখেছেন, “রামলীলা ময়দানে বড় ভিড় দেখানোর জন্য কংগ্রেসের অন্তত এআই ছবিটা তো একটু মন দিয়ে নিখুঁতভাবে বানানো উচিত ছিল! মাঠ যে কানায় কানায় পূর্ণ—সেটা দেখানোর জন্য কংগ্রেসের ‘ফেক ন্যারেটিভ টিম’ যে নকল ছবিটা তৈরি করল, সেটাও ঠিকঠাক করতে পারল না!”
ঐতিহাসিক এই সমাবেশে সোনিয়া গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবদের মতো হেভিওয়েট নেতারা মঞ্চ আলো করে বসেছিলেন। সেখানে মোদী-শাহকে ক্ষমতাচ্যুত করার লম্বা চওড়া হুঙ্কারও দিচ্ছিলেন রাহুল গান্ধী। কিন্তু ট্র্যাজেডি এটাই যে, পর্দার পেছনের কারিগরেরা মাঠের ফাঁকা জায়গা ভরাট করতে গিয়ে এমন কাঁচা কাজ করে বসলেন যে, পুরো রাজনৈতিক হুঙ্কারটাই এখন ‘এআই-ফেল’ হাসির খোরাকে পরিণত হয়েছে!







