রাজনীতি

চমক: সবাইকে চমকে দিয়ে ঘাটালে ফের তৃণমূলের প্রার্থী দেব!

দীর্ঘদিন ধরে ঘাটালের বিধায়ক পদে আছেন অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। তবে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী হবে কিনা সেই নিয়ে এক সংশয় উঠেছিল। সেই সংশয় কাটিয়ে দিলেন স্বয়ং দেবই। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক হয়েছিল কালীঘাটে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দেব-সহ পশ্চিম মেদিনীপুরের তৃণমূল বিধায়ক-জেলা পরিষদ সদস্য এবং বিভিন্ন পদাধিকারীরা। সেই বৈঠক থেকে বেরিয়েই নিজের দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।

সামনের লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনের প্রস্তুতির জন্য গতকাল একাধিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমোতেই গতকাল কালীঘাটে এক বিশেষ বৈঠকের আয়োজন করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, ম,আনস ভুঁইয়া, শিউলি সাহা, দেব-সহ পশ্চিম মেদিনীপুরের তৃণমূল বিধায়ক-জেলা পরিষদ সদস্য এবং বিভিন্ন পদাধিকারীরা।

বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে দেব বলেন,”নিজের সংসদীয় এলাকার জন্য যথেষ্ট সময় দিতে পারিনি। নিজের নানা কাজ নিয়ে ব্যস্ত। আমার জায়গায় কেউ যদি একজন ফুলটাইম সাংসদ (পূর্ণ সময়ের) হন, তাহলে তিনি আরও ভালো কাজ করতে পারবেন। এবার আমি আর পারছি না।’ ঘাটালের সাংসদের ওই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়, ফের ঘাটালে প্রার্থী নাও হতে পারেন টলি নায়ক। যদিও এদিন দলীয় বৈঠকে তৃণমূলের অনুগত সৈনিকের মতোই তিনি বলেন, ‘দল যে দায়িত্ব দেবে তা মাথা পেতে নেব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.