বিনোদন

জীতুর পরেই গুরতর অসুস্থ‘মিঠাই’, কেমন আছেন অভিনেত্রী সৌমিতৃষা?

গতকালই অসুস্থতার জেরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন টলিউড অভিনেতা জীতু কামাল। এখন জানা গেলো, হঠাৎই অসুস্থ হয়ে পড়েন টলিউড অভিনেত্রী সৌমিতৃষা। সম্প্রতি ৪ই নভেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে যোগদান দিয়ে অভিনেত্রী। ৬ নভেম্বর ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেও থাকার কথা ছিল তাঁর। কিন্তু দুর্ভাগ্যবশত সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। নিজের সোশ্যাল মিডিয়াতে এই খবর জানালেন‘মিঠাই’খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা।

বুধবার মধ্যরাতে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী লেখেন,“আমি ম্যালেরিয়া আক্রান্ত। আমি এই মুহূর্তে চিকিৎসাধীন। সেই কারণে দুর্ভাগ্যবশত এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে উপস্থিত থাকতে পারছি না। প্রতিবছর এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি আমাদের মুখ্যমন্ত্রীকে এমন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার জন্যও অনেক ধন্যবাদ জানাই।” অভিনেত্রীর সেই পোস্ট দেখে অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.