বিনোদন

শাহরুখের সাথে ছবি করার ইচ্ছেপ্রকাশ করলেন সানি দেওল

দীর্ঘ ১৬ বছর কোনো যোগাযোগ নেই দুজনের। ১৯৯৩ সালে ‘ডর’ ছবিতে প্রথম এবং শেষবারের মতো দেখা গিয়েছিল শাহরুখ-সানি জুটিকে। মাঝে এতগুলো বছর দুজনের মধ্যে মনোমালিন্য চলায় দ্বিতীয় বারের মতো তাঁদের একসাথে বড়োপর্দায় দেখার সুযোগ হয়নি। কিন্তু এত বছর পর শাহরুখের বিষয়ে কথা বললেন সানি দেওল।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সানি-কে জিজ্ঞেস করা হয় আগামীতে যদি দুজন হিরো নিয়ে সিনেমা করা হয় এবং যার একজন হিরো হিসেবে সানি থাকে তাহলে আর একজন হিরো হিসেবে তিনি কাকে চান। সেই প্রসঙ্গ ধরেই সানি বলেন যে আমি শাহরুখের সাথে কাজ করতে আগ্রহী। কারণ হিসেবে তিনি জানান যে অতীতে শাহরুখের সাথে তিনি মাত্র একটি ছবিতেই (ডর) কাজ করতে পেরেছেন। তিনি আরও বলেন,”সেই সময় চলচ্চিত্র শিল্প যা ছিল তার থেকে এখন অনেক বদলেছে তাই কাজ না করার কিছুই নেই। আর আমি কেউ নই যে এই সিদ্ধান্ত নিতে পারবো। যদি আগামীতে শাহরুখের সাথে কাজ করার প্রস্তাব আসে তাহলে আমি খুশি হয়ে সেটা করতে চাইবো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.