আজ সকালে ভয়াবহ দুর্ঘটনা কালনা থেকে পান্ডুয়া গামী যান্ত্রিবাহী বাস আচমকাই উল্টে যায়। এই বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ৩৩ জন যাত্রী জখম হয়। এছাড়াও ওই বাসেই গোপাল মণ্ডল নামে এক ব্যক্তি তাঁর মেয়ে সুমনা পানকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন । এই বাস দুর্ঘটনায় মৃত্যু হয় সুমনার বাবার। ইতিমধ্যেই মৃতের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
প্রাথমিকভাবে স্থানীয়রাই হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা।
তাঁদের দেখতে কালনা হাসপাতালে যান কানলার এসডিপি ও রাকেশ চৌধুরী, কালনা থানার আইসি-সহ কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল এবং কাউন্সিলর। কিন্তু কীভাবে ঘটে এই দুর্ঘটনা , এই বিষয়ে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়েছিল বাসটি। তবে বাসের কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।







