মেদিনীপুর জেলার কোলাঘাটের যদুপুরে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর হয়ে কর্মী সভা করলেন শুভেন্দু অধিকারী।
কর্মীসভার পর সাংবাদিকদের সম্মুখীনে বিজেপি প্রার্থীর গাড়ির হামলার প্রসঙ্গে সরাসরি তৃণমূলকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী
দিলীপ ঘোষের গাড়ির হামলার প্রসঙ্গকে তুলে সাংবাদিকদের সামনে তিনি বলেন “ওরা বুঝে গেছে বিজেপির প্রার্থীরা জিতবে, এবারে দিলীপ ঘোষ প্রায় লক্ষাদিক ভোটে জিতবে, প্রত্যেকটি বুথ সুরক্ষিত এবং সাধারণ মানুষকে EVM পর্যন্ত পৌঁছে দিলেই তৃণমূল সাফ হয়ে যাবে”।







