জেলা

বিয়ের ঠিক আগেই সব শেষ নিজের হাতেই গুলি চালালেন পুলিশ কর্মী

বিয়ের আগের দিনই হুগলির এক পুলিশ কনস্টেবল নিজের মাথায় গুলি চালিয়ে হলেন আত্মঘাতী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসাপাতালে। চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। কিন্তু স্বাস্থ্যের অবনতিতে সোমবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন হিমাংশু মাঝি নামের ওই পুলিশকর্মী।
সোমবার ৩রা মার্চ বিয়ে হওয়ার কথা ছিল পুলিশকর্মীর। তার আকস্মিক মৃত্যুতে শোকছায়া পরিবারের উপরে।
হিমাংশু বাঁকুড়ার হীরবাঁধের বাসিন্দা।কর্ম সূত্রে চন্দননগরের পুলিশ ব্যারাকে থাকতেন তিনি। ইতিমধ্যেই তদন্তে নামে পুলিশ। তবে তার এই হটাৎ আত্মঘাতী হবার কারণ এখনও জানা যায় নি।তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আত্মহত্যার পেছনে প্রেম নাকি অন্য কোন কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।হিমাংশু মানসিক অবসাদে ভুগছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে ইমামবাড়া হাসপাতালের ভেতর পুলিশ লকআপে তিনি এক চিকিৎসাধীন বন্দিকে পাহারার দায়িত্বে ছিলেন। কর্মরত অবস্থায় আচমকা নিজের ‘সার্ভিস রিভলভার’ থেকে নিজের মাথায় গুলি চালিয়ে দেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই পুলিশকর্মী। তড়িঘড়ি তাঁকে ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। হিমাংশুর অবস্থা আরও অবনতি হওয়ায় গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় কলকাতার হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হলো না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.