নিজস্ব সংবাদদাতা : বিগত দিনে এ রাজ্য এত ভুঁইফোড় চিটফান্ডের হাতে প্রতারিত হয়েছে অসংখ্য সাধারণ মানুষ।
স্বর্বশান্ত হয়েছিল বহু মানুষ, এমনকি বাড়ি ঘর ছেরে,কেউ আত্মহত্যাও করেছিল বিগত দিনে।গতমাসে ফের প্রকাশ্যে এসেছিল আরও এক চিটফান্ডের নাম, যেখানে প্রতারিত হয়েছিল অসংখ্য সাধারণ মানুষ, যার পরিমাণ ছিল প্রায় দেড়শো কোটি টাকা।
সূত্রের খবর, ফোনের আ্যাপ ও লিংকের মাধ্যমে এই T&G নামক চিটফান্ডে টাকা রেখে স্বর্বশান্ত হয়েছিল নবদ্বীপ,পূর্বস্থলি সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। মূলত অল্প দিনে টাকা দ্বিগুণ করার প্রলোভনে পা দিয়েই কার্যত স্বর্বশান্ত হয়েছিল অসংখ্য সাধারণ মানুষ। প্রথমে এই চিটফান্ডের থেকে গ্রাহকেরা টাকা ফেরত পায় পরে তারা আরও বেশি টাকা বিনিয়োগ করে কিন্তু গত মাসে তারা লক্ষ্য করে টাকা আর ফেরত পাচ্ছে না । অভিযুক্ত সন্দিপ সেনের বাড়ি পূর্ব বর্ধমানের পুর্বস্থলী ব্লকের মাজিদা পঞ্চায়েতের তামাঘাটা গ্রামে।
উল্লেখ্য বিনিয়োগ কারীরা,যখন লক্ষ্য করে তারা প্রতারিত হয়েছে তখন সন্দিপ সেনের বাড়িতে চড়াও হয়, যদিও সেখানে গিয়ে তারা দেখে বাড়িতে তালা দিয়ে চম্পট দিয়েছে সন্দীপ সেন।প্রতারিতরা গতমাসেই পুর্বস্থলী থানায় সন্দিপ সেন সহ কয়েকজনের বিরুদ্ধে লিখত অভিযোগ জানায়, তার পরেই পুলিশ প্রশাসন তদন্তে নামে আর গত কয়েক দিন আগে কয়েকজনকে গ্রেপ্তার করে এবং গতকাল গোপন সুত্রে খবর পেয়ে নাদনঘাট থানা এলাকায় সন্দিপ সেনের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে তাকে, শনিবার পুর্বস্থলী থানার পুলিশ কালনা আদালতে পেশ করে, পুলিশ সুত্রে জানা যায় তদন্তের জন্য তাকে ১৪ দিনের নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।







