উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মাখাল গাছা গ্রাম পঞ্চায়েতের চক কুলিয়াডাঙ্গা সোদামোল্লা পাড়ার রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে” প্রায় দুই কিলোমিটার রাস্তা খারাপ। রাস্তা কাঁচামাটি বৃষ্টি পড়লেই কাঁদায় সাধারণ মানুষের যাতায়াত করতে হয়।প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয় এলাকাবাসীদের। এই সোদা মোল্লা পাড়ায় ২৫ থেকে ৩০ ঘর বাসিন্দারা বসবাস করেন।দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে।
রাস্তা না পেয়ে গ্রামবাসীদের খোপ উগরে দিয়ে রাস্তায় ধানের গাছ লাগিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখান।পাশাপাশি তাদের দাবি যত দ্রুত সম্ভব এই রাস্তা মেরামত করা হোক প্রশাসনের কাছে এই দাবি রাখি।মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামকৃষ্ণ মন্ডল বলেন আমাকে স্থানীয় মেম্বার কিছু জানাইনি, যার ফলে আজ রাস্তা হয়নি বিষয়টা জানলাম খুব দ্রুত রাস্তার কাজ শুরু হবে।







