উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর এর বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তের ঘটনা ।জানা যায় রবিবার স্বরূপনগরের তরালি সীমান্ত দিয়ে ১৪ টা গরু বাংলাদেশে তার পাছার করার চেষ্টা করছিল পাঁচ থেকে ছয় যুবক ঠিক সেই সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী তারালি সীমান্তের জোয়ানরা ১৪ টি গরুসহ ইসারুল মোল্লা নামে ১ পাচারকারীকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী পুলিশ সূত্রে জানা যায় ধৃত পাছার কারীর বাড়ি স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্তে।
ইতিমধ্যেই ধৃত পাছার কারী কে স্বরূপনগর থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ। পুলিশ সূত্রে আরো জানা যায় ধৃত ব্যক্তির কাছ থেকে একটি বাংলাদেশী সিম কার্ড পাওয়া গেছে ।







