রাজ্য

নিখোঁজ মুকুল রায়! অন্তর্ধান রহস্য নিয়ে তুঙ্গে জল্পনা

মুকুল রায় নিখোঁজ! আচমকা খোঁজ মিলছে না তাঁর। বিমানবন্দর থানায় বাবাকে নিয়ে নিখোঁজ ডায়েরি করলেন উদ্বিগ্ন ছেলে শুভ্রাংশু রায়। তাতে গুরুতর অভিযোগ জানান তিনি। শুভ্রাংশু জানিয়েছেন, সল্টলেকের বাড়ি থেকে তাঁর বাবাকে নিয়ে যান অজ্ঞাত-পরিচয় দুই ব্যক্তি। মুকুল তাঁদের সঙ্গে চলেও যান। আর তারপর থেকেই আর খোঁজ মিলছে না। এ নিয়ে সরগরম রাজ্য।

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর মিলেছে, সন্ধ্যা ৭টা নাগাদ একটি বিমানে দিল্লি রওনা হন তিনি। তাঁর নামে একটি বোর্ডিং পাসও ভাইরাল হয়েছে। কিন্তু তারপর দিল্লি গিয়ে কোথায় মুকুল রায়, তা নিয়ে ধোঁয়াশা। পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে খবর।

ইতিমধ্যে সোমবার রাতেই এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছেন ছেলে শুভ্রাংশু। পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ধ্য়ায় বাড়ি থেকে মুকুলকে নিয়ে যান দুই ব্যক্তি। মাঝেমধ্যেই তাঁদের সঙ্গে বেরতেন মুকুল রায়। আজও মুকুল রায়কে নিয়ে যান ওই দুজন। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.