দেশ

অবতরণের জন্য নিরাপদ জায়গায় খুঁজছে “বিক্রম” ! বুধবার ঠিক কোথায় নামবে ? আভাস দিল ইসরো

নিজস্ব সংবাদদাতা : আর হাতে মাত্র কয়েক মুহূর্ত বাকি। চাঁদের একেবারে কাছে এসে পড়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩-এর ল্যান্ডার “বিক্রম”। ভারতীয় সময় অনুযায়ী আগামী বুধবার ঠিক সন্ধ্যে ৬টা ৪ মিনিটে চাঁদে অবতরণ করবে “বিক্রম”। কিন্তু “বিক্রম” কোথায় নামবে? অবতরণের জন্য প্রয়োজন মসৃণ ভূখণ্ড। কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে প্রচুর খানা-খন্দ। যার জন্য মসৃণ ভূমির খোঁজে রয়েছে “বিক্রম”। তারই ছবি দেখালো ইসরো।

চাঁদের বুকে পা রাখার আগে “বিক্রম” খুঁজে বেড়াচ্ছ নিরাপদ স্থান। সোমবার ইসরোর তরফ থেকে এমনই ছবি শেয়ার করে নিল সকলে সাথে। যে ছবিগুলো “বিক্রম” এর মধ্যে থাকা ক্যামেরা দ্বারা তোলা হয়েছে।

টুইটে ইসরো লিখেছে, যে চাঁদের দক্ষিণ মেরুতে প্রচুর পাথর রয়েছে, যার জন্য নিরাপদ জায়গা খুঁজছে চন্দ্রযান – ৩ এর বিক্রমের মধ্যেকার ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েড্যান্স ক্যামেরা। এর মাধ্যমেই চাঁদের ছবিগুলি তোলা হয়েছে।

চাঁদের জমিতে ছড়িয়ে রয়েছে পাথর। এছাড়াও চাঁদের মধ্যে রয়েছে একাধিক ছোট বড় গর্ত। যা “বিক্রম” এর অবতরণের প্রধান বাঁধা হয়ে রয়েছে। ইসরোর প্রধান লক্ষ্য হলো পাথর বা গর্ত এড়িয়ে অপেক্ষাকৃত ফাঁকা স্থান আগে চিহ্নিত করা। তার পর সেখানে বিক্রমকে নামানো হবে।

বুধবার সন্ধ্যায় রোভার প্রজ্ঞানকে পেটের ভিতর নিয়ে সফট ল্যান্ডিং এর মাধ্যমে চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। চন্দ্র অভিযানের সব থেকে কঠিন মুহূর্তে এসে পড়েছে চন্দ্রযান-৩। চার বছর আগে ঠিক এমন জায়গাতে এসে ব্যর্থ হয়ে গিয়েছিল চন্দ্রযান-২। তবে এবার এমন হবার সম্ভবনা অনেক কম,এমনটাই আশ্বাস দিয়েছে ইসরো। যদি কোনো বড় সমস্যা না হয় তবে ,খুব তাড়াতড়ি চাঁদের বুকে নামতে চলেছে বিক্রম। তারই অপেক্ষায় রয়েছে গোটা দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.