আজ সকালে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে কালিয়াচকের ছায়াবনি এলাকার 34 নম্বর জাতীয় সড়ক পথে। ধাক্কা লাগে এক বাইকের সঙ্গে একটি ট্রাকের। এই সংঘর্ষের মৃত্যু হয় বাইক চালকের। মৃত বাইক চালকের নাম আক্তার শেখ। বয়স প্রায় ৩৫। সেই মৃতদেহ নিয়েই বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা।
কালিয়াচকের পথ দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয় কালিয়াগঞ্জের এক স্থানীয় বাসিন্দার। সেই মেচেদা দেহ আটক করেই রাস্তার মাঝে বিক্ষোভে বসেছে স্থানীয়রা। তার ফলে আটকা পড়ে রয়েছে বহুগাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে মোটরবাইক টি সুলতানগঞ্জ থেকে কালিয়াচকের দিকে যাচ্ছিল। এবং পেছন থেকে এসে ধাক্কা মারে ওই লরিটি। থাকার পর সঙ্গে সঙ্গে মৃত্যু হয় বাইক চালকের।
ইতিমধ্যেই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছেমালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই লরিকে আঁটকও করে রেখেছে পুলিশ। তারই সঙ্গেই ঘটনার তদন্ত শুরু করেছে তারা।







