জেলা

পুজোর রীতি মেনে বন বিড়াল স্বীকার! গ্রেফতার ২২ জন আদিবাসী

বন বিড়াল স্বীকারের অপরাধে গ্রেফতার হলো বাইশ জন আদিবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে সুতি থানার বংশবাটি এলাকায়।

বন দপ্তর সুত্রে খবর, বীরভূম থেকে আগত একদল আদিবাসী একটি বন বিড়ালকে হত্যা করে। সেই খবর পেয়েই বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছায়। ঘটনাস্থল থেকে মৃত বন বিড়ালটিকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। আইনত দন্ডনীয় অপরাধ হওয়ায় বনবিড়াল মারার অভিযোগে গ্রেফতার হয় ২২জন আদিবাসী।রবিবার ধৃতদের জঙ্গিপুরের বিশেষ আদালতে তোলা হয়।

ওই ধৃতদের এক আত্মীয় হেমব্রম মুর্মু জানান, তাদের বাদনা পুজোর রীতি অনুযায়ী তারা শিকার করতে এসেছিলেন। বন বিড়াল হত্যা দণ্ডনীয় অপরাধ জানলে তারা কখনোই স্বীকার করতেন না।

অন্য দিকে, তাদের আর এক আত্মীয় বনেশ্বর মুর্মু জানান, বাদনা পুজোর রীতি হলো শিকার করা। তাদের পূর্ব-পুরুষরাও একই কাজ করে এসেছে। তবে বন বিড়াল শিকার আইনত নিষিদ্ধ জানলে কখনোই তারা স্বীকার করতেন না। গ্রেফতার হওয়া সকল আদিবাসী মুক্তি দেবার আর্জি জানিয়েছেন।

তবে এই বিষয়ে বন দপ্তরের আধিকারিক দেবাশিষ বিশ্বাস জানান, বীরভূমের জগন্নাথপুর থেকে ২২জন আদিবাসী শিকার করতে এসেছিল। বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী বন বিড়াল হত্যা দন্ডনীয় অপরাধ তাই তাদের গ্রেফতার করা হয়। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.