রাজনীতি

মমতার সুরেই কেজরিওয়াল, কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব দিল্লির মুখ্যমন্ত্রী

দীর্ঘদিন যাবৎ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজ, স্বাস্থ্য প্রকল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র, এমনই দাবি তাঁর। এহেন আবহে মুখ্যমন্ত্রীরই সুরে সুর মেলালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, পাঞ্জাবের আম আদমি পার্টির সরকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ শুরু করেছে, তাতে ঝামেলা টানছে কেন্দ্র। রাজ্যের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না।

প্রসঙ্গত উল্লেখ্য, ১০০ দিনের কাজ, আবাস যোজনা প্রকল্পে কয়েক হাজার টাকা বকেয়া রয়েছে বলে অভিযোগ রাজ্যের। পাশাপাশি, স্বাস্থ্যক্ষেত্রেও কয়েকশো কোটি টাকা বকেয়ার অভিযোগ প্রকাশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে সম্প্রতি সরবও হয়েছেন। এই সমস্ত বকেয়া আদায়ের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করছে তৃণমূল নেতৃত্ব।

বিকাশ ক্রান্তি র‌্যালিতে যোগদান করে দিল্লির মুখ্যমন্ত্রীর উবাচ, ‘পাঞ্জাবে আপের সাফল্যে অনেক দলই হতাশ। তারা জোট বেঁধে কেন্দ্রের কাছে দরবার করেছে, যাতে রাজ্যের বকেয়া আটকে দেওয়া হয়। তারা কেন্দ্রকে বলেছে, আপ-কে কাজ করতে দেবেন না। ওরা এত কাজ করলে আমরা (প্রতিদ্বন্দ্বী দলগুলো) শেষ হয়ে যাব। ওরা নোংরামি করছে। এমনকী, স্বাস্থ্যের জন্য পাঞ্জাবের প্রাপ্য আটকে দেওয়া হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.