দেওয়ালের পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু ২। ঘটনাটি ঘটেছে দিল্লির জয়িতপুরে।
সূত্রের খবর,দিল্লিতে দূষণের কারণে নির্মান কার্যের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। কিন্তু তার পরেও সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন স্থানে চলছিল নির্মান কার্য। যার জেরে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। পাঁচিল ভেঙে পড়ে যাওয়ায় চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে আসেন। এসে দেখেন দুই জন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তৎক্ষণাৎ স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করান। ২ জনেই বাচ্চা বলে জানা গেছে।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, “হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে দুই কিশোরের। ” ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌছেছে পুলিশ বাহিনী। দেহদুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।







