দেশ

শৈত প্রবাহ থেকে বাঁচতে রাতে ঘরে আগুন জ্বেলে চিরনিদ্রায় ৪

শৈত প্রবাহ থেকে বাঁচতে বহুজনকেই আগুন পোহাতে দেখা যায়। রাস্তার ধারে সর্বত্রই দেখা যায় আগুন জ্বালিয়ে লোকজন বসে আছে। তবে ঠাণ্ডা থেকে বাঁচতে ঘরের মধ্যে আগুন জ্বেলে ঘুম, আর তাতেই চিরনিদ্রায় একই পরিবারের চারজন।

ঘটনাটি ঘটেছে দিল্লিতে। আমরা সবাই জানি বর্তমানে দিল্লিতে চলছে শৈত প্রবাহ। সূত্রের খবর, সকাল থেকে তাদেরকে ঘরের বাইরে দেখা যায়নি, প্রতিবেশীরা বহুবার ডাকাডাকি করলেও কেউ ঘরের দরজা খোলেনি। সন্দেহ হয় প্রতিবেশীদের। তৎক্ষণাৎ খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করেন দেখেন একই পরিবারের চারজনের নিথর দেহ পড়ে আছে ঘরের মধ্যে।

রুমের মধ্যে আগুন জ্বলছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের ভেতরে প্রচন্ড ধোয়ার কারণেই দম বন্ধ হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু ঘটেছে। মৃত চারজনের মধ্যে দুজন শিশু ছিল একজনের বয়স সাত বছর অপর জনের আট বছর বয়স। দেহগুলি উদ্ধার করে, ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.